|
উন্নয়ন সহযোগী টীম (ইউএসটি) একটি সম্পূর্ণ বেসরকারী, অরাজনৈতিক, অলাভজনক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা। গ্রামীণ পিছিয়ে পড়া জনগনের স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টায় বাংলাদেশে স্থানীয় এনজিও আন্দোলনকে আরও বেগবান করার সহায়ক শক্তি ও স্বাবলম্বী গ্রাম গড়ার স্বপ্ন নিয়ে ৩ জুন ১৯৮৬ সনে ড. হামিদুল হক ইউএসটি প্রতিষ্ঠা করেন। আমাদের সমাজে চাষী, শ্রমিক, জেলে, তাঁতি, স্বí আয়ের মানুষেরা দরিদ্র শ্রেণীর মানুষ হিসেবে চিহ্নিত। তারা পরিকল্পিত উন্নয়ন যে কোন সুযোগ থেকে বঞ্চিত। এই সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে নারী ও শিশু আরও বেশী বঞ্চিত এবং পিছিয়ে পড়া। তাই নারী ও শিশু অধীকার প্রতিষ্ঠা ইউএসটি’র অন্যতম অগ্রাধিকার। বর্তমান সমাজ ব্যবস্থায় পিছিয়ে পড়া মোট জনগোষ্ঠীর অর্ধেক অংশ মহিলাদের পরিকল্পিত উন্নয়ন ধারায় অংশগ্রহনের সুযোগ থেকে বঞ্চিত রেখে মূলত গোটা দরিদ্র শ্রেণীকেই আরও পিছিয়ে রাখা হচ্ছে। অথচ এই নারীদেরই রয়েছে বিশাল পরিমান কর্মযোগ্যতা। তাই দরিদ্র শ্রেণী নারীদের কর্মযোগ্যতা কাজে লাগিয়ে যাতে তারা স্বাবলম্বী হতে পারে তার সুযোগ সৃষ্টি করা ইউএসটি’র অন্যতম লক্ষ্য।
ভিশনঃ জনগণের উন্নয়ন জনগণের হাতে।
মিশন বা গোলঃ নারী স্বাধীকারের মাধ্যমে স্বাবলম্বী গ্রাম গড়া ।
মূলনীতিঃ
উদ্দেশ্যঃ # গ্রামীণ পিছিয়ে পড়া মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে শক্তিশালী ‘স্বাবলম্বী গ্রাম’ প্রতিষ্ঠা করতে সহায়তা করা। # গ্রামীণ পিছিয়ে পড়া দরিদ্র ও হতদরিদ্র মহিলাদের “ক্ষুদ্র অর্থনৈতিক সেবা কার্যক্রমে” অংশগ্রহণ নিশ্চিত করে সামাজিক ও অর্থনৈতিক দারিদ্র নিরসনে ভূমিকা রাখা। এর মাধ্যমে গ্রামীন পিছিয়ে পড়া মহিলাদের মালিকানা (Ownership) নিশ্চিত করণ ও উন্নয়নের চাহিদা, শিশু অধিকার, এবং উন্নয়ন বিষয়ক ধারণা পেতে সহায়তা করা। স্বতঃস্ফূত ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে জনগণের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ফলপ্রসুভাবে প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাসত্মবায়ন করা # গ্রামীণ স্বাস্থ্য উন্নয়ন ব্যবস্থার এমন ভাবে উন্নয়ন সাধন করা যাতে তারা বিশ্বাসকে করে যে জনগণের স্বাস্থ্য জনগণের হাতে । # গ্রামীণ পিছিয়ে পড়া দরিদ্র ও হতদরিদ্র মহিলাদের সঞ্চয় কার্যক্রম ত্বরান্বিত করা যাতে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। # মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, মানব সম্পদ উন্নয়ন, উন্নয়ন প্রক্রিয়ায় গণ অংশগ্রহণ ও সংগঠনকে জনগণের কাছে স্বাচ্ছ এবং জবাবদিহিতা নিশ্চিত করণ। # দারিদ্র বিমোচন, মানব সম্পদ উন্নয়ন, নির্মল পরিবেশ, নারী স্বাধীকার, মানবাধিকার, শিশু অধিকার, উন্নয়ন প্রক্রিয়ায় সু-শাসন চর্চা নিশ্চিত করার লক্ষ্যে পিছিয়ে পড়া জনগনের সমন্বিত কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন। # ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ’-এই তত্বের বাস্তবায়নের উদ্দেশে সুযোগ বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা। # দেশের উন্নয়ন ধারায় গণমূখী উন্নয়ন নীতির পক্ষে এবং অনুপযোগী উন্নয়ন তৎপরতা রোধে জনগণের আন্দোলনকে সহায়তা প্রদান উপলক্ষ্যে নেটওয়ার্ক, অ্যাডভোকেসি এন্ড পলিসি লবিং। # চর এলাকায় বসবাসরত জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা প্রদান।
ইউএসটিÕর কর্মসূচীগুলি হলো:
|
News
বাংলায়